রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি চায় সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ), এবিসিনিউজবিডি, (৩১ মে) : বহুল আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রম আগামীকাল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। সরকার এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

আজ ৩১ মে (রবিবার) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সরকারের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী জানান, স্পর্শকাতর এই মামলাটির আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক। অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের মাধ্যমে ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে লক্ষ্যেই রাষ্ট্রপক্ষ কাজ করছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই বিচার প্রক্রিয়ার দিকে পুরো দেশ তাকিয়ে রয়েছে।

সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধীদল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমরা অপেক্ষায় আছি। মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে যেসব সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ