সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মূল বেতন বাড়তে পারে ৫০% পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩১ মে) : সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।

প্রস্তাবিত এই নতুন কাঠামোতে শুধু মূল বেতনই বাড়ছে না, বরং আবাসন, চিকিৎসা ও অন্যান্য ভাতাতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে, মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ সরকারি চাকুরিজীবীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি করেছে।

সূত্রমতে, কেবল বেতন বৃদ্ধিই নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই পে-স্কেলে বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ফলে সামগ্রিক বেতন ও ভাতার পরিধি অনেকটাই বদলে যাবে।

নবম জাতীয় পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, ১ম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপেরই মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। মূলত বর্তমান বাজারের ঊর্ধ্বমুখী জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতেই এই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নতুন এই প্রস্তাবে প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সমানুপাতিক হারে পুনর্বিন্যাস করার সুপারিশ করা হয়েছে।

২০ গ্রেড বহাল রাখার প্রস্তাব

নতুন পে-স্কেলেও বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

কোন গ্রেডে কত বাড়ছে?

১ম গ্রেড: বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বেড়ে প্রস্তাবিত বেতন ১ লাখ ১৭ হাজার টাকা।

১০ম গ্রেড: বর্তমান ১৬ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা।

২০তম গ্রেড: বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ১২ হাজার ৩৭৫ টাকা।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামো

গ্রেড বর্তমান মূল বেতন (টাকা) প্রস্তাবিত নতুন বেতন (টাকা)
১ম ৭৮,০০০ ১,১৭,০০০
২য় ৬৬,০০০ ৯৯,০০০
৩য় ৫৬,৫০০ ৮৪,৭৫০
৪র্থ ৫০,০০০ ৭৫,০০০
৫ম ৪৩,০০০ ৬৪,৫০০
৬ষ্ঠ ৩৫,৫০০ ৫৩,২৫০
৭ম ২৯,০০০ ৪৩,৫০০
৮ম ২৩,০০০ ৩৪,৫০০
৯ম ২২,০০০ ৩৩,০০০
১০ম ১৬,০০০ ২৪,০০০
১১তম ১২,৫০০ ১৮,৭৫০
১২তম ১১,৩০০ ১৬,৯৫০
১৩তম ১১,০০০ ১৬,৫০০
১৪তম ১০,২০০ ১৫,৩০০
১৫তম ৯,৭০০ ১৪,৫৫০
১৬তম ৯,৩০০ ১৩,৯৫০
১৭তম ৯,০০০ ১৩,৫০০
১৮তম ৮,৮০০ ১৩,২০০
১৯তম

২০তম

৮,৫০০

৮,২৫০

১২,৭৫০

১২,৩৭৫

নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপনের দিকে তাকিয়ে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ