রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ মে) : পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ কেমন চলছে, তা সরাসরি মাঠে নেমে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি নিজের চোখে দেখতে প্রধানমন্ত্রী কোনো বিশেষ প্রটোকল বা গাড়িচালক ছাড়া নিজেই গাড়ি ড্রাইভ করে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন।

উপপ্রেস সচিবের দেওয়া তথ্যমতে, প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে। এরপর গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল এলাকা পার হয়ে তালতলা মার্কেট ও বাসাবোর দিকে যায়।

এরপর তিনি একে একে পরিদর্শন করেন কমলাপুর স্টেডিয়াম ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা, যাত্রাবাড়ী মোড়, ধোলাই খাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ সড়ক, নারিন্দা ও রায়সাহেব বাজার মোড় হয়ে আদালত পাড়া এলাকা।

আদালত পাড়া থেকে প্রধানমন্ত্রী নয়াবাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের সড়কগুলো ঘুরে নিউমার্কেটে যান। সেখান থেকে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড এবং সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ডে পৌঁছান। ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট এবং বিজয় সরণি পার হয়ে মহাখালী সড়কের বর্জ্য অপসারণ পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পরিদর্শনের তালিকায় রয়েছে।

উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি আরও উল্লেখ করেন, নিজে গাড়ি চালানোর সময় প্রধানমন্ত্রী শহরের সাধারণ ট্রাফিক সিগন্যাল ও নিয়মকানুন সম্পূর্ণ মেনে গাড়ি থামিয়েছেন এবং সাধারণ নাগরিকের মতোই পথ চলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ