স্কুলে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ মার্চ) : দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, ‘ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ার কারণে এমন সিদ্ধান্তে নেওয়া হতে পারে।’
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’
মন্ত্রী বলেন, ‘কত দিন হবে সেটি মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত করা হবে।’
তিনি আরও বলেন, ‘বেশিরভাগ অভিভাবক চাচ্ছেন অনলাইনে ক্লাস করার। কিন্তু সরকার চাচ্ছে পাশাপাশি অফলাইনে ক্লাস নেওয়ার।’
মনোয়ারুল হক/
