ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ রোগীর মৃত্যু

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ মে ২০২০) : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিলেন। আর দু’জন ছিলেন নেগেটিভ। মৃতদের সবাই লাইফসাপোর্টে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল ২৭ মে রাত ১০টার কিছু আগে লাগা আগুনে ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে। ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই পাঁচজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল দুঃখ প্রকাশ করেছে।

মৃতরা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ