আমার হৃদয় ভেঙে গেছে: মালালা

malala yousafzaiআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির নারী শিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মালালা বলেছে, ‘পেশোয়ারে জ্ঞানবুদ্ধিহীন ও ঠান্ডা মাথায় ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ডের যে চিত্র আমাদের সামনে উন্মোচিত হলো, তাতে আমার হৃদয় েভঙে গেছে।’
বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, আজ মঙ্গলবার এক বিবৃতিতে মালালা এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
মালালা তার বিবৃতিতে আরও বলেছে, ‘ওই স্কুলে যে ঘটনা ঘটেছে, সেখানকার নিষ্পাপ শিশুদের জন্য এর চাইতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। এই নৃশংস ও কাপুরুষোচিত হামলার আমি নিন্দা জানাই।

ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এখন পর্যন্ত যেসব উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। আমি পৃথিবীর লাখো মানুষের সঙ্গে এসব শিশু, আমার ভাই ও বোনেদের প্রতি শোক প্রকাশ করছি, কিন্তু আমরা কখনোই পরাজিত হব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ