ডাকাতদের গুলিতে যুবলীগ নেতা নিহত

Moulavi bazar মৌলভীবাজাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার সদরের হিলালপুর এলাকায় ডাকাতদের গুলিতে নুরুল ইসলাম (৩৭) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাত চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে মৌলভীবাজার থানার ওসি আব্দুস ছালেহ জানান,  মঙ্গলবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে।

এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ