প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন ইশরাক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ অক্টোবর): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন ইশরাক হোসেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি।
ফেসবুক বার্তায় ইশরাক উল্লেখ করেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার চূড়ান্ত ঘোষণা দেব এবং গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সুশীল ব্যক্তির উল্লাস প্রকাশ করতে দেখলাম। আশা করছি, সামনের দিনগুলোতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন দেখা দিলে তারা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিদেশপ্রবাস থেকে দেশে ফিরে সেই লড়াইয়ে অংশ নেবেন।’
ইশরাক আরও জানান, ‘এখন থেকে সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রীর পরিচয়ে নয়, বরং সাধারণ একজন বিএনপি কর্মী হিসেবে বহুগুণ বেশি উৎসাহ নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করব, ইনশাআল্লাহ। এ ছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান করা হবে এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিভিন্ন জেলা সফর করব। মন্ত্রিত্ব নয়, এবার লক্ষ্য শুধু মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
মনোয়ারুল হক/

