লংমার্চের নামে রাজপথে ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ সেপ্টেম্বর): সংসদ বাদ দিয়ে রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সংসদ এড়িয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের কর্মসূচি দেওয়ায় বিরোধী দলের সমালোচনা করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের কর্মসূচি থেকে সরকারের নীতিনির্ধারকদের বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত অরুচিকর ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে, যা অপরাধমূলক কর্মকাণ্ডের শামাত্রা। এসব আপত্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হলে তাকে দমন-পীড়ন হিসেবে প্রচার করে গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বিরোধী দল কেবল সমালোচনা করতে ব্যস্ত থাকলেও সংকট উত্তরণে তাদের কোনো ধরনের গঠনমূলক প্রস্তাব নেই। সংসদে কোনো সুনির্দিষ্ট পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার মতো ইতিবাচক অর্জনগুলোকে ইচ্ছাকৃতভাবে আড়াল করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান রুহুল কবির রিজভী।

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং এবং ডা. জাহিদুল কবির প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ