ভর্তুকিমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি বাজারে দাম স্থিতিশীল রাখছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ সেপ্টেম্বর): খোলা বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ দেশের বাজারে নিত্যপণ্যের বাড়তি চাপ কমাতে জোরালো ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদদারি এবং অযৌক্তিকভাবে দাম বাড়ানোর মতো অনিয়মগুলোর বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি সহজীকরণ, প্রয়োজনীয় শুল্ক ও কর সমন্বয় এবং ব্যবসায়ী-আমদানিকারকদের সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হচ্ছে।

তিনি বলেন, ভোজ্য তেল, চিনি, আটা, ডাল ও মসলাসহ প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাপ্লাই চেইন স্থিতিশীল রাখার চেষ্টা করছে। এ লক্ষ্যে উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা-প্রতিটি পর্যায়ে পণ্যের মজুত ও দামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। সরবরাহ ব্যবস্থার যেকোনো ব্যাঘাত দ্রুত দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদে জানান তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ