আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩১ আগস্ট): বিশ্ব ফুটবলের রঙিন এক রূপকথার ইতি টেনেছেন লিওনেল মেসি। ক্লাবের জার্সিতে মাঠে নামলেও আর্জেন্টিনার প্রিয় আকাশী-সাদা জার্সিতে জাদুকরি নৈপুণ্য আর কখনো দেখা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়বিদারক বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই মহাতারকা।

সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। বিদায়লগ্নে মেসি বলেন, ‘সিদ্ধান্তটি নেওয়া আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক, তবে আমি বুঝতে পেরেছি এটাই বিদায় নেওয়ার সঠিক মুহূর্ত।’

আর্জেন্টাইন কিংবদন্তির বয়স বর্তমানে ৩৯ বছর। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আলবিসেলেস্তেদের বিশ্বজয়ের মুকুট পরানোর প্রধান সেনাপতি ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে মোট ২০৭ ম্যাচে ১২৫ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলার অনবদ্য রেকর্ড গড়েছেন তিনি।

বিদায়ী বার্তায় মেসি আরও উল্লেখ করেন, ‘জাতীয় দলের জন্য আমি আমার সবকিছু নিংড়ে দিয়েছি। দেওয়ার মতো আর কিছুই বাকি নেই আমার।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের ঠিক দুদিন পরই বিদায়ী বার্তাটি প্রস্তুত করেছিলেন তিনি। তবে পারিবারিক শোকের কারণে সে সময় ঘোষণা দেওয়া হয়নি। দীর্ঘ এই পোস্টে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা তার পরিবার, বিশ্বজুড়ে থাকা ভক্ত, কোচ এবং সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টে মেসি আরও লেখেন, ‘ফাইনালের পর অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাচ্ছি যে আমি জাতীয় দল ছেড়ে যাচ্ছি। এই সিদ্ধান্ত আমার আত্মাকে কাঁদিয়েছে এবং এখনও কাঁদাচ্ছে, কিন্তু আমি জানি এটাই সঠিক সময়। আমি দেশকে নিজের সর্বস্ব দিয়েছি। পেছন থেকে এখন অনেক তরুণ ও মেধাবী খেলোয়াড় উঠে আসছে, যাদের এই মঞ্চে খেলার পূর্ণ যোগ্যতা রয়েছে। গত দুই দশকের এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। মাঠের ভেতর আপনাদের উল্লাস আমি ভীষণ মিস করব। আজ থেকে আমিও আপনাদেরই মতো একজন সমর্থক।’

মনোয়ারুল হক/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ