গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল সরকার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ জুন) : দেশের বাজারে পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সাথে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ সঞ্চালন চার্জও। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের দাম বেড়েছে ১ টাকা ৫২ পয়সা, পাইকারিতে বেড়েছে ১ টাকা ৩৯ পয়সা এবং সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ৮ পয়সা।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দামের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিদ্যুতের নতুন দাম ও পরিবর্তনের হার:

খাত পূর্বের দাম (টাকা) বর্ধিত মূল্য (টাকা) বর্তমান দাম (টাকা) বৃদ্ধির হার (%)
গ্রাহক (খুচরা) পর্যায় ৯.১১ ১.৫২ ১০.৬৩ ১৬.৬৯%
পাইকারি পর্যায় ৭.০০ ১.৩৯ ৮.৩৯ ১৯.৮৬%
সঞ্চালন চার্জ ০.৩১ ০.০৮ ০.৩৯ ২৩.৯৫%

সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান- বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানির খরচ বৃদ্ধি পাওয়া। সঞ্চালন ও বিতরণ খাতের সার্বিক ব্যয় বেড়ে যাওয়া। সব পক্ষের সাথে আলোচনা, পর্যালোচনা ও গণশুনানির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দাম বাড়ানোর পরও সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার প্রয়োজন পড়বে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ