খামেনির বিদায়ী অনুষ্ঠানে ২ কোটি মানুষের সমাগমের প্রত্যাশা, ইরানে ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩ জুন) : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান সম্পন্ন করতে দেশজুড়ে বিশাল প্রস্তুতি শুরু হয়েছে। ইরানি প্রশাসন জানিয়েছে, রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য এই বিদায়ী জমায়েতে প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) মানুষের উপস্থিতি হতে পারে।

বিপুল সংখ্যক মানুষের এই সমাগমকে কেন্দ্র করে তেহরানের নগর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গণপরিবহন সমন্বয় এবং ভিড় সামলানোর জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। মূল অনুষ্ঠানটি তেহরানে অনুষ্ঠিত হলেও দেশটির ধর্মীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর কোম এবং মাশহাদেও বড় পরিসরে বিশেষ স্মরণসভার আয়োজন করা হচ্ছে।

শীর্ষ নেতার প্রয়াণে ইরান সরকার ইতিমধ্যে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ