৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটির প্রতিবেদন জমা দেয়া নিয়ে লুকোচুরি!
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ জুন) : আদ্ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটির প্রতিবেদন জমা দেয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লুকোচুরি চলছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্ধারিত দিনে বুধবার এই রিপোর্ট লেখার সময় (বিকেল সাড়ে ৩টা) পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি। তবে কমিটি প্রধান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন জানান, তিনিসহ তার কমিট রিপোর্ট জমা দিতে দুপুর থেকেই অপেক্ষায় আছেন।
বিষয়টি নিয়ে একাধিকবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে কথা বললে তিনি জানান, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনেই তদন্ত প্রতিবেদন খুলবেন। তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন। তবে আজ প্রতিবেদন জমা দেয়ার বিষয়টি কেন গণমাধ্যমের সামনে নয়, এমন প্রশ্নের জবাব পাওয়া যায়নি মন্ত্রীর কাছ থেকে। নিরব ভুমিকায় ছিলেন তদন্ত কমিটি প্রধান মোহাম্মদ মহসিনও।
মনোয়ারুল হক/
