জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ জুন) : বিশ্বমঞ্চে বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে নেন বাংলাদেশের প্রতিনিধি।

ভোটাভুটির চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস ৯১ ভোট পেয়ে পরাজিত হন। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির মর্যাদাপূর্ণ আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। দীর্ঘ চার দশক পর ড. খলিলুর রহমানের হাত ধরে সেই গৌরবের পুনরাবৃত্তি ঘটল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ