শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (৩০ মে) : মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলাজুড়ে দিনব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ শনিবার (৩০ মে) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন –

  • বদরুল আলম হিরো, সাবেক সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি।
  • জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি।
  • খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপি।
  • মুন্সী রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপি।
  • খন্দকার আশরাফুল ইসলাম নালিম, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
  • মুন্সী জাহাঙ্গীর হোসেন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।
  • জিয়াউল হক ফরিদ, আহ্বায়ক, উপজেলা যুবদল এবং সদস্য সচিব শাহ আলম তুফান।
  • মোঃ শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা যুবদল।
  • মোল্লা সেলিম রেজা, সভাপতি, উপজেলা শ্রমিক দল।
  • মুন্সী ইয়াসিন আলী সোহেল, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল এবং সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন।
  • রফিকুল আলম প্রদীপ, সভাপতি, ৫নং দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি।

এছাড়াও শ্রীপুর উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা:

দিবসটি উপলক্ষে শ্রীপুর উপজেলার আলতাফ হোসেন সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়সহ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন:

“বিগত স্বৈরাশাসক খুনি শেখ হাসিনার আমলে আমরা আমাদের প্রিয় নেতা, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান যথাযোগ্যভাবে পালন করতে পারিনি। আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করতে এসে বারবার মনে পড়ছে সেই সময়কার মর্মান্তিক নির্যাতন ও নিপীড়নের কথা।”

বক্তব্য শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ