সরকার ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ এপ্রিল) : সরকার পাঁচ লাখ কর্মচারী নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোয় শূন্যপদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের জন্য কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করার জন্য পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তার জবাবে আরও বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রাপ্তির আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে এ ঋণ প্রদান সহজ করা হয়েছে বলেও জানান তারেক রহমান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ