নববর্ষে বৈশাখী থালা সাজাবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ এপ্রিল) : আগামীকাল থেকে শুরু হবে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। নতুন বছরের প্রথম দিনটি প্রতিটি বাঙালির কাছে বিশেষ। এ দিনে বাসায় পান্তা ভাত, ভাজা মাছ, বিভিন্ন পদের ভর্তা থাকে। এবারের পহেলা বৈশাখে মনের মতো বৈশাখী থালা সাজিয়ে নিন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার
উপকরণ: আলু সেদ্ধ ১ কাপ, ডাল সেদ্ধ ১ কাপ, শিম সেদ্ধ ১ কাপ, কচু সেদ্ধ ১ কাপ, শুটকি মাছ ১ কাপ (টেলে সেদ্ধ করা), শুকনা মরিচ ১৫/১৬ টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ (শুটকি ভর্তার জন্য), সরিষার তেল, লবণ স্বাদমতো, মাছ ভাজা, ভাত ১ বাটি
প্রস্তুত প্রণালি: প্রথমে শুকনা মরিচ ভেজে নিন। পেঁয়াজ কুচি সরিষার তেল ও লবণ দিয়ে মেখে নিন। অল্প একটু মরিচ ভর্তা উঠিয়ে রসুন কুচি দিয়ে শুটকি সেদ্ধ মেখে ভর্তা বানিয়ে নিন। এবার ডাল, আলু, শিম ও কচু সিদ্ধ নিয়ে আলাদা আলাদা বাটিতে মরিচ মাখা দিয়ে ভর্তা তৈরি করুন। একটি মাটির থালায় ভাত দিয়ে তার চারপাশে ৫ পদের ভর্তা ও মাছ ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বৈশাখী থালা।
মনোয়ারুল হক/
