ঘরে আনুন বৈশাখের ছোঁয়া

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ এপ্রিল) : আগামীকাল পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যার যার মতো করে সবাই প্রস্তুতি নিয়েছেন। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে পহেলা বৈশাখ। নববর্ষ উপলক্ষে দোকানে দোকানে রঙ করা প্রায় শেষের পথে। বাড়ির নারীরা এখন ব্যস্ত গোছাতে। প্রায় প্রতিটি বাঙালির কাছে নববর্ষ এক বিশেষ উৎসব। বিশেষ এই উৎসবে ঘর সাজাতে মেনে চলুন কিছু টিপস।

বসার ঘর : বসার ঘর সাজাতে পারেন মাটির শো পিস দিয়ে। নববর্ষের সময় ঘরে ভিন্ন ছোঁয়া আনতে মাটির ফুলদানি, মাটির ঝাড় এবং মাটির বিভিন্ন শো পিস ব্যবহার করতে পারেন। সোফার বদলে রঙিন মাদুর,নকশী কাঁথার কুশন,  বাঁশ ও বেতের তৈরি চেয়ার বা মোরা রাখুন রাখেত পারেন বসার ঘরে। দেখবেন ঘরের সাজসজ্জা নতুন রূপ পাবে। আজকাল বাঁশের তৈরি প্লেট, চামচের সেট পাওয়া যায়। নববর্ষের দিন ডাইনিং টেবিলে ওপর এমন জিনিস রাখলে ঘর সুন্দর দেখাবে। এদিন বসার ঘরে গাছ রাখতে পারেন। এতে ঘর ঠান্ডা থাকবে, আবার ঘরও সুন্দর দেখাবে।

শোওয়ার ঘরে জানলায় হালকা রঙের পর্দা লাগাতে পারেন। বিছানা এমন চাদর বিছাতে পারেন যাতে বাউলের ডিজাইন, ফুলের নকশা, আলপনা ডিজাইনে মতো নকশা থাকবে। হালকা রঙের চাদর পাতা ভালো। এতে গরমে ঘর ঠান্ডা থাকবে, সেই সঙ্গে ঘরে আসবে বাঙালি ছোঁয়া। কুশন কভার, টেবিল ক্লথে রঙের ছোঁয়া আনতে পারেন। শোওয়ার ঘর সাজাতেও গাছ রাখতে পারেন। ঘরের জানলায় গাছ রাখলে দেখতে ভালো লাগবে, আবার ঘরও ঠান্ডা থাকবে।

নববর্ষে ঘর সাজাতে অবশ্যই ফুলের ব্যবহার রাখবেন। ফুলদানিতে রাখা তাজা ফুলের মিষ্টি গন্ধে বাড়ির পরিবেশ বদলে যাবে। এদিন, কাঁঠাল চাঁপা, বকুল, রজনী গন্ধা, দোলন চাপা দিয়ে যেমন ঘর সাজাতে পারেন তেমনই রাখতে পারেন গোলাপ কিংবা অর্কিট।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ