সারা দেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৮ এপ্রিল) : সারা দেশে হামের টিকাদানের তারিখ আগানো হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৩ মে নয়, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। সরকার ২ কোটি ১৯ লাখ টিকা পেয়েছে। তিনি আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
মনোয়ারুল হক/
