যুদ্ধবিরতিতে যোগ দিল ইসরায়েল, স্থগিত বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ এপ্রিল) : যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে আলোচনার সময়কালে দেশটি তাদের বিমান হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের এই সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখা হবে। তিনি এটিকে পারস্পরিক যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেন।
তবে এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার বিষয়টি যুক্ত করা হয়েছে।
সময়সীমা শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগে এই সিদ্ধান্ত আসে, যা চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : সিএনএন
মনোয়ারুল হক/
