যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসতে পাকিস্তানে আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেহবাজের
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৮ এপ্রিল) : যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুদ্ধাবসান সংক্রান্ত সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের পাকিস্তানে আসার নিমন্ত্রণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ১০ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আসার নিমন্ত্রণ দিয়েছেন তিনি।
বুধবার (০৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে দ্যা টাইমস অব ইসরায়েলের করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলও এই বিরতিতে সায় দিয়েছে।
শেহবাজ শরিফ জানান, তেহরান ও ওয়াশিংটনের পাশাপাশি তাদের মিত্ররাও লেবাননসহ সব জায়গায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনার জন্য শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সফল হবে।
মনোয়ারুল হক/

