দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৩১ মার্চ) : সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান।
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, দুবাই বন্দরে বিশাল আল-সালমি তেল ট্যাংকারে ইরানের হামলায় আগুন লেগেছে এবং এর ফলে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে জরুরি সেবা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র বা আকাশ ও সামুদ্রিক ড্রোন দ্বারা বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলার মধ্যে আল সালমি ট্যাংকারের ওপর এই হামলাটি হলো সবশেষ ঘটনা। সূত্র: আল জাজিরা
মনোয়ারুল হক/
