লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে খাবারের সংকটে মারা যাওয়া অনেককে সমুদ্রে ফেলা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ মার্চ) : লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে খাবারের সংকটে মারা যাওয়া অনেককে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ।
বাংলাদেশ ও লিবিয়ার মানবপাচারকারীদের একটা চক্র এ ধরনের কাজ করছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এ ঘটনা অমানবিক। এদের শেকড় খুঁজে বের করতে চায় সরকার।’
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের অগ্রাধিকার জীবিতদের সুস্থ করে গ্রিস সরকারের সহায়তায় দেশে ফিরিয়ে আনা।’
এ বিষয়ে গ্রিস, বাংলাদেশ ও লিবিয়া একত্রে কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মনোয়ারুল হক/
