জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ ফেব্রুয়ারি) : বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে দাওয়াত পত্র পৌঁছে দেন।

শনিবার চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনে বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতির সব বিতর্কের জায়গা যেন সংসদ হয়।’

এতে সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, ‘রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে। তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি। জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য।’

এ সময়ে বিরোধীদল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশটিকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন জামায়াত সেক্রেটারি।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ