বুধবারের মধ্যে নতুন সরকার গঠন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ ফেব্রুয়ারি) : নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী বুধবারের মধ্যে হতে পারে।

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হতে পারে। বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

বৃহ্স্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে  জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ