চৌদ্দগ্রামে বাসের নিচে পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক (কুমিল্লা), এবিসিনিউজবিডি, (৬ জুন) : কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রোল পাম্পের পাশে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী থেকে কুমিল্লাগামী ‘মদিনা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ছুপুয়া এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ