দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৪ জুন) : ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বেশ কিছু নাগরিক হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন উল্লেখ করে, বুধবারের এই অগ্নিকাণ্ডের পর থেকেই তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আহত বাংলাদেশিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

দিল্লিতে বুধবারের এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ভারতের ৯ জন নাগরিক নিহত এবং ৩ জন আহত হন। এ ছাড়া মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হন।

আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। সব মিলিয়ে এ ঘটনায় ২১ জন নিহত এবং ২৮ জন আহত হন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ