নতুন করে গুঞ্জনে বিজয় থালাপতি-তৃষা কৃষ্ণাণ

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ জুন) : দক্ষিণী সিনেমার থালাপতি বিজয়কে নিয়ে আলোচনা যেন থামছেই না। তবে এবার শুধু রাজনীতি নয়, তার সঙ্গে জোরাল হয়েছে প্রেমের চর্চাও। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে বিভিন্ন সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বিজয়ের সঙ্গে দেখা গেছে তার ‘প্রেমিকা’ খ্যাত অভিনেত্রী তৃষা কৃষ্ণাণকে। এরই মধ্যে নতুন করে চর্চার জন্ম দিল দক্ষিণী অভিনেতা অজিত কুমারের বাড়িতে এই দুই তারকার একসঙ্গে উপস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, অজিতের বাড়িতে প্রবেশ করছেন বিজয় ও তৃষা।

সম্প্রতি অভিনেতা অজিত কুমারের মা মারা গেছেন। জীবনের এই কঠিন ও বেদনাদায়ক সময়ে সহকর্মীর পাশে দাঁড়াতেই তার বাসভবনে ছুটে গিয়েছিলেন থালাপতি বিজয় এবং তৃষা কৃষ্ণণ। অজিতের পরিবারকে সমবেদনা জানানোর সেই মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে অজিতের বাড়িতে পৌঁছান বিজয়। গাড়ি থেকে নেমেই তিনি অজিতকে জড়িয়ে ধরেন এবং ভেতরে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে সান্ত্বনা জানান।

অন্যদিকে, আরেকটি ভিডিওতে কালো রঙের ঐতিহ্যবাহী সালোয়ার-কামিজ পরে অজিতের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাতে দেখা যায় তৃষাকে। তবে তারা দুজন একসঙ্গে এসেছিলেন নাকি আলাদাভাবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ