জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে মাগুরায় বিট পুলিশিং সভা: পুলিশ সুপারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (১ জুন) : জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর থানার কুচিয়ামুড়া ইউনিয়নে আয়োজিত এই সভায় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সামাজিক দলাদলি ও মারামারি নিরসনে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা, যেকোনো বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্বিঘ্নে পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুলিশ ও জনগণের যৌথ প্রয়াসেই একটি শান্তিময় সমাজ গঠন সম্ভব।”

এ সময় তিনি মাদক, সাইবার অপরাধ, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং-সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় সবাইকে সচেতন থাকার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিতকরণে মাগুরা জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ