তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, মা-বাবা ও স্ত্রীর পাশেই হচ্ছে শেষ ঠিকানা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ জুন) : রাজধানীর ধানমন্ডির মাসজিদ- উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোলায় পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর পাশেই দাফন করা হবে।

সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পরে তার জানাজায় পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তোফায়েল আহমেদের ছোট ভায়েরা ডা. বেলায়েত হোসেন মোল্লা বলেন, জানাজা শেষে স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে তোফায়েল আহমেদের মরদেহ। মঙ্গলবার সকালে ভোলায় নেওয়া হবে তাকে। সেখানে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে উনার মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে উনাকে দাফন করা হবে।

মঙ্গলবার (২ জুন) বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জনাজা ও গ্রামের বাড়ি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে তোফায়েল আহমেদকে ভোলায় পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর পাশেই দাফন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম পাটোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরসহ ও সাধারণ জনগন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ