মাগুরা শ্রীপুরে চার কিলোমিটার নতুন সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (১৭ এপ্রিল) : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্ৰামের সব্দালপুর থেকে ছাচিলাপুর সড়কের ৪ কিলোমিটার নির্মাণ কাজের ৩ কিলোমিটার শতভাগ সম্পন্ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

গত ১৪ এপ্রিল দুপুরে সড়কের কার্পেটিং বা ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। অতঃপর গত ১৫ এপ্রিল দুপুরে সড়কের নিম্নমানের কাজ স্থানীয় এলাকাবাসির নজরে আসে।

এ বিষয়ে উপজেলা সড়ক কতৃপক্ষ নির্মাণ কাজ পরিদর্শন করতে আসলে, কাজ সঠিক ভাবে হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন এবং তাদের সাথে  বাকবিতন্ডার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোনাতুন্দী বাজারের আনুমানিক ৫০০ গজ পুনরায় নির্মাণ কাজ করা হয়। এলাকাবাসীর দাবি-শুধু ৫০০ গজ নয় পুরো তিন কিলোমিটার পরিদর্শন করে সঠিকভাবে কাজ সম্পন্ন করা।

শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক এর কাছে সড়কের অনিয়মের বিষয়ে কথা বলতে যান সুমন চৌধুরী নামে এক ব্যাক্তি, এক পর্যায়ে সুমন চৌধুরী ও শ্রীপুরের সহকারী প্রকৌশলী অফিসার তর্কে জড়িয়ে পরেন, মুঠো ফোনে সুমন চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন  শ্রীপুর উপজেলা প্রকৌশলী অফিসার আমাকে হুমকি ধামকি দিয়ে বলেন,  আপনাকে দেখে নিবো এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেনা।

স্থানীয় সাধারন জনগণ জানান একজন দায়িত্বশীল সরকারী অফিসারের কাছে এধরণের আচরণ আমরা আশা করি না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ