সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ এপ্রিল) : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। চিকিৎসার জন্য গত ১৩ মার্চ মালয়েশিয়া নেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ১৫ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।

গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তখন অবস্থার উন্নতি না হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ