গ্রীষ্মকালীন রঙের পোশাক পরলে গরম কম লাগবে?

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৫ এপ্রিল) : প্রচণ্ড গরমে জনজীবন দূর্বিষহ। গরম থেকে নিস্তার পেতে মানুষ নানা পন্থা অবলম্বন করছেন। কেউ কেউ ইন্টারনেটে বিভিন্ন টোটকা জানতে সার্চ করছেন। কেউবা জানতে চাচ্ছেন কোন রঙের পোশাক পরলে গরম কম লাগবে?

গরমে যারা ঘর থেকে বের হচ্ছেন, তারা কোন রঙের পোশাক এড়িয়ে চললে বা কোন রঙের পোশাক পরলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন- তা জানুন এই প্রতিবেদনে।

গ্রীষ্মকাল এলেই আমরা সাদা, হালকা গোলাপি এবং অন্যান্য হালকা রঙের পোশাকে ঝুঁকে পড়ি। কারণ, হালকা রঙের পোশাক পরতে আরাম, আবার চোখেরও আরাম। কিন্তু এবারের গ্রীষ্মকালে কড়া এবং উজ্জ্বল রঙের দাপট থাকবে বলে জানা যাচ্ছে।

তাই এবারের গ্রীষ্ম ফ্যাশন-সচেতনদের জন্য হতে যাচ্ছে পছন্দের এক বিশাল ভান্ডার। যেখানে বাদ পড়ছে না উজ্জ্বল কড়া রংগুলোও। কোন কোন রঙের পোশাকে এবারের গ্রীষ্মকালীন ওয়ার্ডরোব সাজাতে পারেন, তা দেখে নিন একঝলকে।

মাখনের মতো হলুদ রং

যাঁরা খুব বেশি উজ্জ্বল রং পরতে স্বচ্ছন্দ বোধ করেন না, তাঁদের জন্য বাটার ইয়েলো কিংবা হালকা মাখন হলুদ হতে পারে সেরা পছন্দ। আন্তর্জাতিক ফ্যাশন উৎসবগুলোর রানওয়েতে এবার এই রঙের আধিপত্য দেখা গেছে; বিশেষ করে লিনেন অথবা সিল্কের পোশাকে এই রং একধরনের আভিজাত্য ও শীতলতা নিয়ে আসে। এই কোমল রঙের সঙ্গে বৈপরীত্য তৈরি করতে কালো রঙের প্যান্ট বা জুতা ব্যবহার করতে পারেন। এটি আপনার সাজে শক্তিশালী এবং আধুনিক লুক দেবে।

হালকা গোলাপি

২০২৩ সালে ‘বার্বি’ সিনেমার প্রভাবে কড়া গোলাপির যে প্রচলন হয়েছিল, তা গত বছর পর্যন্ত জত্ব করেছে। কিন্তু এ বছর গোলাপির শেডে এসেছে পরিবর্তন; চলছে হালকা গোলাপির চল। পাতলা অরগ্যাঞ্জা কিংবা শিফন কাপড়ে এই হালকা গোলাপি এখন তরুণদের পছন্দের শীর্ষে। এই রঙের টপসের সঙ্গে ধবধবে সাদা কটন স্কার্ট পরতে পারেন। আর যদি একটু ভিন্নতা এবং নজরকাড়া লুক চান, তবে বাদামি কিংবা চকলেট রঙের সঙ্গে এটি মিলিয়ে পরুন; এটি আধুনিক ও নজরকাড়া কম্বিনেশন।

মোকা মুজ

চলতি বছরের অন্যতম আলোচিত রং এটি। মূলত কফির একটি গাঢ় বাদামি আভা। পোশাক, চামড়ার ব্যাগ বা জুতা—সব ক্ষেত্রে এই রঙের জয়জয়কার। এটি নিউট্রাল রং হিসেবে কাজ করে, যা অন্য কোনো উজ্জ্বল রঙের সঙ্গে অনায়াসে মানিয়ে যায়। নীল বা লাল রঙের পোশাকের সঙ্গে মোকা মুজ রঙের ব্যাগ কিংবা জুতার ব্যবহার আপনাকে দেখাবে মার্জিত ও আধুনিক।

আকাশি রং

সাদা শার্টের মতো আকাশি নীল রঙের সুতি পোশাক সব সময় আরামদায়ক। এই গরমে হালকা নীল রঙের স্ট্রাইপ শার্ট বা মিডি ড্রেস লুকে দেবে প্রশান্তির ছোঁয়া। আপনি চাইলে হাই-ওয়েস্ট প্যান্ট বা ডেনিমের সঙ্গে এই রঙের শার্ট ইন করে পরতে পারেন। তাতে লুক হবে দারুণ স্মার্ট ও প্রফেশনাল।

আ মুডি প্লাম

প্লাম অথবা গাঢ় জাম রং চলতি বছর ফিরে এসেছে আভিজাত্যের প্রতীক হিসেবে; বিশেষ করে ফরমাল স্যুট কিংবা স্ট্রাকচারড ড্রেসে এই রং গাম্ভীর্য ফুটিয়ে তোলে। যাঁরা একটু গম্ভীর কিন্তু স্টাইলিশ লুক পছন্দ করেন, তাঁরা মাথা থেকে পা পর্যন্ত একই রঙের টোনাল লুক পরে দেখতে পারেন।

ট্যাঞ্জারিন ও অন্যান্য প্রাইমারি রং

গ্রীষ্মের রোদেলা দিনে ট্যাঞ্জারিন কিংবা লেমন রঙের আবেদন এবার চিরন্তন। এ ছাড়া উজ্জ্বল লাল অথবা নীল রঙের স্পোর্টসওয়্যারও এবার ট্রেন্ডে রয়েছে। এই রংগুলো যেমন প্রাণবন্ত করে তুলবে, তেমনি উৎসবে কিংবা আড্ডায় আপনাকে সবার থেকে আলাদা করে দেবে।

গ্রীষ্মকালীন ফ্যাশন চেকলিস্ট

  • বোল্ড বনাম প্যাস্টেল: যাঁরা উজ্জ্বল রং মোটেই পছন্দ করেন না, তাঁরা বাটার ইয়েলো কিংবা হালকা গোলাপি প্যাস্টেল শেড বেছে নিতে পারেন।
  • মিক্স অ্যান্ড ম্যাচ: মোকা মুজ বা খাকি রঙের সঙ্গে উজ্জ্বল রঙের টপস মিলিয়ে পরতে পারেন।
  • অ্যাকসেসরিজ: পোশাক সাধারণ হলেও ব্যাগ কিংবা জুতার ক্ষেত্রে ট্রেন্ডি রংগুলো বেছে নিয়ে চমক দিন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ