ইরান যুদ্ধ প্রায় শেষ: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৫ এপ্রিল) : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ প্রায় শেষ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৫ এপ্রিল) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ।’
তিনি যোগ করেন, ‘আমার মতে, এটা প্রায় শেষ হয়ে এসেছে।’
ফক্স বিজনেস-এর উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা শেষের খুব কাছাকাছি। আমি এটাকে প্রায় শেষ হয়ে এসেছে বলেই দেখি।’
সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি এখনই সরে যাই, তাহলে তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। আমরা এখনও শেষ করিনি। কী হয় দেখা যাবে। আমার মনে হয় তারা খুবই আগ্রহ নিয়ে একটি চুক্তি করতে চায়।’
এর আগে, বার্টিরোমো ইনস্টাগ্রামে জানান, সাক্ষাৎকারে ট্রাম্প বারবার ইরান যুদ্ধকে অতীতকাল হিসেবে উল্লেখ করছিলেন। এ সময় তিনি সরাসরি জানতে চান, ‘যুদ্ধ কি শেষ?’
বার্টিরোমোর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প জবাবে বলেন, ‘এটা শেষ।’
তিনি যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করতেন তাহলে এতদিনে দেশটির পারমাণবিক অস্ত্র থাকতো জানিয়ে ট্রাম্প আরও বলেন ‘আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে আপনি ওখানকার সবাইকে ‘স্যার’ বলে ডাকতেন। আর আপনি সেটা করতে চাইবেন না।’
ট্রাম্প বলেন, এই যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ইরানের পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে।
‘এবং আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী’, বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
জাতিসংঘের পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা এর আগে বলেছিল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ নেই। সূত্র: আল জাজিরা, আনাদুলো অ্যাজেন্সি
মনোয়ারুল হক/
