শিক্ষায় বিপ্লব ঘটাতে চান প্রধানমন্ত্রী, শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান বগুড়াকে: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি ও জেলা প্রতিনিধি (বগুড়া), এবিসিনিউজবিডি, (১৪ এপ্রিল) : শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে কৃষি ও শিক্ষায় বিপ্লব ঘটাতে চান, শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান বগুড়াকে। শিক্ষা মন্ত্রী বলন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে উথলী উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগে আমাদের প্রধানমন্ত্রী একটির পর একটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন। কৃষক কার্ড আরো একটি অঙ্গীকার, যা আজ বাস্তবায়ন শুরু হলো।
এর আগে কৃষিতে নতুন দিগন্তের সূচনালগ্নে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী কৃষক কার্ড উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০ জেলার ১১ উপজেলায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। আজ থেকে শুরু হওয়া এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় দেশের সব জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক পর্যায়ক্রমে পাবেন এই কৃষক কার্ড। কর্ডের মাধ্যমে সরাসরি ২৫০০ টাকা হারে (বার্ষিক) নগদ সুবিধা পাবেন প্রতি কৃষক।
মনোয়ারুল হক/
