দেশকে এগিয়ে নিতে হলে, শিক্ষা ক্ষেত্রে আগে পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, যশোর থেকে (১৩ এপ্রিল) : শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে, আগে পরিবর্তন আনতে হবে শিক্ষায়। এর ব্যতিক্রম কিছুই নেই। তিনি বলে আমি চাই, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার ভুলের জন্য জনপ্রতিনিধিরা আমাকে  জবাবদিহিতার কাঠগড়ায় দাড় করান। আমি কাঠগড়ায়  দাড়াতে চাই। জবাবদিহি  করতে চাই।

সোমবার দুপুরে যশোরে পিটিআই অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও বোর্ড সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষীয়ান বিএনপি নেতা প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর বোর্ড চেয়ারম্যান ড. আসমা বেগমসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশীদের পৃথিবীর অন্যতম জাতি হিসেবে গড়ে তুলতে চায়নি বিগত সরকার। তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিলো। আবার নকলের প্রচলন শুরু করে। আর এখন নকল হচ্ছে ডিজিটালি। এটা বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহবান জানান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, মো. মতিউর রহমান, ডা. মুসলেহউদ্দিন ফরিদ, গাজী এনামুল হক, মোক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিম, জি এম নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ