অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৩ মার্চ) : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় এই নেতার চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির চেয়ারম্যান।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।
উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।
মনোয়ারুল হক/
