পলাশ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (নরসিংদী), এবিসিনিউজবিডি, (৭ মার্চ) : নরসিংদীর ৫০ শয্যাবিশিষ্ট পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা সঠিক সময়ে উপস্থিত আছেন কিনা তা দেখতে সরাসরি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আকস্মিক পরিদর্শনে করেন তিনি।

এ সময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ডসহ চিকিৎসকদের চেম্বারগুলো পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ১ ঘন্টা অবস্থান নেওয়া সত্ত্বেও হাসপাতালটিতে অধিকাংশ চিকিৎসককে উপস্থিত না পেয়ে দুঃখ প্রকাশ করেন। এর আগে, গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকদের সঠিক সময়ে উপস্থিত না থাকার বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে মন্ত্রীর।

পরে চিকিৎসকদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ