জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ ফেব্রুয়ারি) : হাজারো মানুষের আত্মত্যাগে অর্জিত গণতান্ত্রিক যাত্রায় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামী রাজনৈতিক নেতৃ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেছে জামায়াত ইসলামী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে জনগণ, তাই তাদের কথা মাথায় রাখতে হবে সবার আগে।’
ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ম্ঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ যোগ দিয়েছেন।
মনোয়ারুল হক/
