বেতনে না পোষালে চাকরি ছেড়ে দিন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ), এবিসিনিউজবিডি, (২৮ ফেব্রুয়ারি) : সরকারি বেতনে যার পোষাবে না তিনি চাকরি ছেড়ে চলে যেতে পারেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘সরকার যে বেতন দেয় তাতেই আপনাদের চলতে হবে। সরকারি বেতনে যার পোষাবে না তিনি চাকরি ছেড়ে চলে যাবেন।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌর বিএনপির আয়োজনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি বেতনে যার পোষাবে না তার বদলে নতুন করে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে সরকার, কিন্তু কোনো রকম দুর্নীতি-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান আমার কাছে নেই।

তিনি আরও বলেন আমার দলের কোনো নেতা-কর্মী বা আমার কাছের কেউ যদি কোনো অনিয়ম করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো অন্যায় করে তাকে ছুড়ে ফেলতে আমার এক সেকেন্ড সময়ও লাগবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই নবগঠিত সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।  শপথ গ্রহণ করার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকায় আসায় দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবিদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাকে নিজ এলাকায় স্বাগত জানাতে স্ব স্ব উদ্যোগে অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়। শৈলকুপা কলেজ মাঠে গণসংবর্ধনায় দুই শতাধিক প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানায়।

উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের সঞ্চালনায় গণসংবর্ধনায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ