রংপুরে নিহতদের মরদেহ হস্তান্তর

 

রংপুর প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

৮ জুলাই (শুক্রবার) রাতে শহীদুল ইসলামের ভাই আসাদুল হক পরিবারের পাঁচ সদস্যের মরদেহ বুঝে নেন।

অন্যদিকে ভ্যান চালক সেকেন্দার আলীর (২৮) পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার মরদেহ নিয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ নীলফামারীর উদ্দেশে রওয়ানা হন।

দুর্ঘটনার পরে রংপুর জেলা প্রশাসকের পক্ষে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয় শিন্দু তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে অর্থিক সহায়তা দেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারাগঞ্জ জিগাতলা এলাকায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ৫ জনসহ মোট ৬ জন মারা যান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ