রত্নগর্ভা আয়শা ফয়েজ আরে নেই

মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি,

ঢাকা : রত্নগর্ভা মা আয়শা ফয়েজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল এবং কাটুর্নিস্ট আহসান হাবীবের মা।

Aysha Fay-2পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাদ জোহর পল্লবীতে আহসান হাবীবের বাসার পাশের মসজিদে মরহুমার জানাজা হবে। পওে নেত্রকোনার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
গত ১২ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে আয়শা ফয়েজকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ