শাহজালালে দুই কোটি টাকার ওষুধ উদ্ধার

Hazrat shahjalal international airportরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি লাগেজ থেকে দুই কোটি টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার রাতে এ ওষুধগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বলেন, ওই ওষুধগুলো পাকিস্তানে তৈরি। এগুলো দুবাই হয়ে ইতিহাদের একটি ফ্লাইটে করে আজ সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে শাহজালালে আনা হয়েছিল। তিনি বলেন, একজন যাত্রী লাগেজ দুটি বিমানবন্দরে ফেলে যান। সেখান থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ