তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ জুলাই) : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে পাঁচ দিনের এক সরকারি সফরে আঙ্কারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে এক বিশেষ আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
মনোয়ারুল হক/
