বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৪ জুলাই) : মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) এ জোড়া হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-এর প্রতিবেদনে আইআরজিসি-র বরাত দিয়ে জানানো হয়েছে, বাহরাইনে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি কৌশলগত অস্ত্রাগার, একটি অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং মার্কিন সেনাদের আবাসিক ভবনকে নিখুঁত নিশানা করে এ হামলা চালানো হয়েছে।

এদিকে আচমকা এই হামলার পর পরই বাহরাইনজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির সরকার অনতিবিলম্বে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হামলার পরপরই পুরো দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। তাৎক্ষণিকভাবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ