মাগুরা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (৭ জুন) : মাগুরা জেলা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা এবং মে/২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়ন অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার বিতরণ সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জনাব মোঃ সাব্বির আহমেদ।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তিনি মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মে/২০২৬ মাসে দায়িত্ব পালনে অসাধারণ পারফরমেন্স, সফল অভিযান, তথ্য সংগ্রহ, তদন্ত ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের শ্রেষ্ঠ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বিশেষ পুরস্কারে ভূষিত হন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহাদৎ হোসেন, ডিআইও-১, ডিএসবি, মাগুরা এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মুন্সী রাসেল হোসেন, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মাগুরা।
শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ) মোঃ আঃ মালেক, নাকোল পুলিশ ক্যাম্প, শ্রীপুর থানা।
শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এসআই (নিঃ) অজয় দাস, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা।
শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন এএসআই (নিঃ) মোহাম্মদ এমাদুল হক, মাগুরা থানা।
বিশেষ পুরস্কার (ফোর্স) হিসেবে ভূষিত হন এএসআই (সশস্ত্র) মিরাজুল ইসলাম, মাগুরা পুলিশ লাইন্স।
এছাড়াও পিআরএল গমনকারী সদস্য নায়েক মোঃ সিরাজুল ইসলাম ও নায়েক মোঃ কেরামত আলী, পিপিএম-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আমিনুর রশিদ, আরআই, পুলিশ লাইন্স, মাগুরা; পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহাদৎ হোসেন, ডিআইও-১, ডিএসবি, মাগুরা; এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মুন্সী রাসেল হোসেন, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মাগুরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা; এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
