ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু, ১১ জুন পেশ হতে পারে নতুন বাজেট
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ জুন) : দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের এই গুরুত্বপূর্ণ কাযক্রম শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনকে ঘিরে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।
এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।
মনোয়ারুল হক/
