হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি আরও ৩৬

নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ), এবিসিনিউজবিডি, (২২ এপ্রিল) : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৬ শিশু।

বুধবার (২২ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ থেকে ২২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৫ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৬২০ শিশু। সেখানে মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের অবিভাবকদেরও সচেতন থাকতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ