সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ এপ্রিল) : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে।

বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুই দিনব্যাপী চলবে এ বাছাই কার্যক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এদিকে, বাছাই প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থকগণ উপস্থিত থাকতে পারবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ